বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মুখ ও পায়ুপথে বাতাস ঢুকিয়ে ফরিদপুরে কিশোর হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ফরিদপুরের বোয়ালমারীতে মুখ ও পায়ুপথে বাতাস ঢুকিয়ে সজিব শরীফ নামের এক কিশোরকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে কাজ করতেন সজিব শরীফ (১৪) নামের এক কিশোর। সে পাশের দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে। সেখানে আরও ১০০-১২০ জন শ্রমিক কাজ করতেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার আগে মেশিন দিয়ে নিজরে শরীর পরিষ্কার করছিল সজিব। এ সময় বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে রিহাদ শেখ (২৫)সহ দুই-তিন জন শ্রমিক মিলিত হয়ে সজিবের মুখ ও পায়ুপথে মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। পরে সে অজ্ঞান হয়ে পড়ে। সজীবকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায় সে। নিহতের ভাবি নুরজাহান বলেন, পাঁচ ভাইবোনের মধ্যে সজিব মেজ ছিল। কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ মেশিন দিয়ে পরিষ্কার করতে গেলে কয়েকজন শ্রমিক তার পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়।

তিনি আরও বলেন, চিকিৎসকরা বলেছেন সজিবের খাদ্যনালি ফেটে গেছে। পেটের ভেতর নাড়িতে ছিদ্র হয়ে গেছে। অপারেশন করার পরও সে ভালো হয়নি, মারা গেছে। বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X