চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

বামে বড়ভাই আব্দুস সাত্তার টুনু ডানে ছোট ভাই রফিকুল ইসলাম। ছবি : কালবেলা
বামে বড়ভাই আব্দুস সাত্তার টুনু ডানে ছোট ভাই রফিকুল ইসলাম। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জে এক ঘণ্টার ব্যবধানে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃতব্যক্তিরা হলেন পৌর এলাকার মৃত ইউনুস বিশ্বাসের দুই ছেলে আব্দুস সাত্তার টুনু ও মো. রফিকুল ইসলাম।

জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ৩টার সময় বেলেপুকুর মহল্লায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন আব্দুস সাত্তার টুনু। তার মৃত্যুর শোকে পরিবারের সদস্যরা কাতর। বাড়িতে চলছে কান্নার মাতম। ঠিক সেই সময় খবর আসে আলিনগর এলাকায় চুরি হচ্ছে। সেখানে বসবাসরত আব্দুস সাত্তার টুনুর ছোট ভাই রফিকুল ইসলাম চোর ধাওয়া করতে গিয়ে বাড়ির ছাদ থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হয়ে ভোর ৪টার সময় ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বড় ভাই আব্দুস সাত্তার টুনুর জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে ছোট ভাইয়ের মরদেহ গ্রহণের অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

একই রাতে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১১

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১২

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৩

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৪

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৫

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৬

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৭

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৮

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৯

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

২০
X