হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

হিলিতে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত কাওসার রহমান। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত কাওসার রহমান। ছবি : সংগৃহীত

দিনাজপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুই শিক্ষার্থী হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ওয়ারেন্টভুক্ত খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার রহমান (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত কাওসার রহমান উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পরবর্তীতে তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে নিহত শিক্ষার্থী সূর্যের ভাই বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯০-১০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে কাওসার রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সার্কেল এএসপি’র দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ, গত ৫ আগষ্টের পরে ইউপি চেয়ারম্যান শিক্ষার্থী হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ায় পলাতক ছিলেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে এবং আদালতের আদেশ নিয়ে কাওসার রহমান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X