রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে শ্রমিক ও পুলিশের তুমুল সংঘর্ষ

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। ছবি : কালবেলা
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন-ভাতা, ছাঁটাই ও নির্যাতনের অভিযোগে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ ঘিরে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার মইকুলি এলাকার বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামের একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর পৌনে একটার দিকে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়।

উত্তেজিত শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় দিকে প্রায় ১৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহন, অ্যাম্বুলেন্সসহ শত শত যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

স্থানীয় সূত্রগুলো জানায়, প্রথমে শ্রমিকরা কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। পরে একাংশ বাইরে এসে মহাসড়ক অবরোধ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরানোর চেষ্টা করে। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

শ্রমিকদের দাবি, গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা বাকি রয়েছে। বেতন-ভাতা চাওয়া হলেই ছাঁটাই ও নির্যাতন করা হচ্ছে। ডাইং অ্যান্ড ফিনিশিং সেকশনের এক শ্রমিককে মারধর করা হয়েছে।

তারা বলেন, পবিত্র রমজান মাসে বেতন না পেয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন। বাড়িভাড়া ও দোকানে বকেয়া পরিশোধের চাপ রয়েছে। হাতে টাকা না থাকায় মানবেতর দিন যাপন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে উত্তেজিত শ্রমিকরা সড়কে আটকে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। কারখানার সামনেও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করে। এতে শ্রমিক, পুলিশ, সাংবাদিক ও পথচারীসহ ২০ জন আহত হন।

কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা তাৎক্ষণিক কোনো বক্তব্য দেননি। পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১০

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১১

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১২

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৩

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৫

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৬

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৮

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৯

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

২০
X