রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৯ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ।  ছবি : কালবেলা
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বি ব্রাদার্স কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ব্যস্ত এই মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বরপা এলাকায় অবস্থিত বি.আর.আই ব্রাদার্স নামের একটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নেমে আসেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশ পরিদর্শক সেলিম বাদশা জানান, প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল। কারখানাটির প্রায় ৭০ থেকে ৮০ জন শ্রমিক গত মাসের বেতন এখনো পাননি। কর্তৃপক্ষ বৃহস্পতিবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় দুই শতাধিক শ্রমিক কাজ বন্ধ করে সড়ক অবরোধে অংশ নেন।

তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ব্যাংক বন্ধ থাকায় বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। আগামী সোমবার সব বকেয়া পরিশোধ করা হবে বলে তারা আশ্বাস দিয়েছে। শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক চলছে।

সড়ক অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান সেলিম বাদশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X