নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের সেবা করার জন্য কাজে স্বচ্ছতা আনতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। ছবি : কালবেলা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষের সেবা করার জন্য আমাদের কাজে স্বচ্ছতা আনতে হবে। গণঅভ্যূত্থানের আগে আপনারা যে মেজাজে কাজ করেছেন, সেই ধরনের কাজ পুনরায় করা যাবে না। এখন আর সেই দেশ নাই। দেশ অনেক এগিয়ে গেছে। আমরা যদি ভুল করি তার খেসারত দিতে আমাদের ১৭ বছর লাগবে না। অল্প সময়েই ভুলের ফল ভোগ করতে হবে। এ বিষয়টা আমাদের সবাইকে ধারণ করতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, কে মন্ত্রী, কে এমপি, কে সরকারি কর্মকর্তা সেটা বিষয় নয়। আমরা একটা টিম যারা দেশ গঠনে এক সঙ্গে কাজ করব। এর বিকল্প আমাদের হাতে আর নেই। সে কারনে আমাদেরকে শতভাগ দুর্নীতি মুক্ত হতে হবে। সমাজ থেকে নেশাকে নির্মুল করতে হবে। ইভটিজিং বন্ধ করতে হবে। চাঁদাবাজি উৎখাত করতে হবে।

তিনি আরও বলেন, আমরা যদি এমপি, মন্ত্রীরা কোনো অন্যায় কাজ করি আপনারা ডিসি, এসপিরা আমাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নিকট অভিযোগ করবেন। পুলিশ পারেনা এমন কোনো কাজ নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি থেকে দূরে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। যারা আমাকে ভোট দিয়ে সংসদে বসার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। যারা ভোট দেননি তাদের প্রতিও সমান কৃতজ্ঞতা ।

মন্ত্রী বলেন, নরসিংদীসহ সারা দেশকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডোপটেস্ট্রের মাধ্যমে নেশাগ্রস্থদের চিহ্নিত করে তিন মাসের সাজা প্রদান করা হবে। নরসিংদীতে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জেলা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X