সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

১৭ লাখ দিয়েও চাকরি না পাওয়া রূপবানের লাশ মিলল খালাতো ভাইয়ের বাসায় 

গৃহবধূর লাশবাহী গাড়ি। ছবি : কালবেলা
গৃহবধূর লাশবাহী গাড়ি। ছবি : কালবেলা

রংপুর নগরীর ইসলামবাগ এলাকায় খালাতো ভাইয়ের ভাড়া বাসা থেকে রূপবান আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) রাতে নগরীর ইসলামবাগ আইডিয়াল মোড় এলাকার একটি বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে খালাতো ভাই জাকির হোসেন পলাতক রয়েছেন।

রূপবানের স্বামী সাদিকুল ইসলাম মালয়েশিয়াপ্রবাসী। তাদের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়। দুই সন্তানকে নিয়ে নগরীর লালকুঠি এলাকায় বসবাস করতেন রূপবান।

রূপবানের পরিবারের অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে ১৭ লাখ টাকা নেয় রূপবানের খালাতো ভাই জাকির হোসেন, তবে চাকরি না দিয়ে ওই টাকা আত্মসাৎ করেন তিনি। চাকরি না হওয়ায় টাকা লেনদেনের কারণে রূপবান আক্তারকে হত্যা করেছে খালাতো ভাই জাকির হোসেন।

ভুক্তভোগীর স্বজনরা জানান, গতকাল দুপুরে খালাতো ভাই জাকির হোসেন রূপবানকে বাসা থেকে মোটরসাইকেলে করে নিয়ে যান। এরপর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর রাতে জাকিরের বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে ৭ম শ্রেণির শিক্ষার্থী আবু হুরায়রা জানান, জাকির মামা দুপুরে মোটরসাইকেলে এসে আম্মুকে নিয়ে চলে যায়। পরে আমার খালাত বোনকে আম্মু কল দিয়ে বলছিল যে আমি আসতেছি। কিন্তু বাসায় না আসায় অনেকবার ফোন দিলে ফোন বন্ধ দেখায়।

নিহত রূপবানের ভাই আশরাফুল ইসলাম বলেন, বোনের প্রাইমারি স্কুলের চাকরির জন্য জাকির হোসেনকে আমি নিজে ১৫ লাখ টাকা দিয়েছি। আমার বোন রূপবান আমাকে না জানিয়ে তাকে আরও ২ লাখ টাকা দিয়েছে। জাকির কথা দিয়েছিল যে, চাকরি না হলে টাকা ফেরত দেবে। কিন্ত প্রাইমারি স্কুলে চাকুরি না হওয়ায় জাকির হাই স্কুলে চাকরি নিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল রূপবানকে। আমার মনে হয় টাকার জন্যই আমার বোনকে হত্যা করা হয়েছে।

ওই বাড়ির মালিক ফজলুল হক বলেন, দুই মাস আগে তার বাসাটি ভাড়া নেন জাকির হোসেন। কিন্ত ভাড়াটিয়া হিসেবে ওঠার পর কয়েকবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাইলে তিনি তা দেননি।

ফজলুল হক আরও বলেন, ঘটনার দিন জাকিরকে তার বাসায় ইফতারের দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু সে আসেনি। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ বাসায় আসে। তখন দেখা যায়, জাকিরের রুম বাইরে থেকে তালাবদ্ধ। পরে রাত ৩টার দিকে পুলিশ এসে তালা ভেঙে ভেতরে ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X