চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সেই শিশুর গলায় দুই দফা অস্ত্রোপচার, থানায় মামলা

সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক। ছবি : সংগৃহীত
সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের গহিন জঙ্গল থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া ৭ বছরের সেই শিশুর গলায় দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শিশুর মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় অপহরন ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। এর আগে রোববার রাতে প্রথম দফা অস্ত্রোপচার করা হয়।

আহত শিশুর নাম ইরা (৭)। সে কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়ার নুর ইসলামের মেয়ে। শিশুটি মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

জানা যায়, সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকায় ভূমি থেকে প্রায় এক হাজার ফুট ওপরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখেন স্থানীয় শ্রমিকরা। তখন তার গলা থেকে গলগল করে রক্ত ঝরছিল। দ্রুত কয়েকজন শ্রমিক তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে তার চিকিৎসা চলছে।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক তথ্যমতে, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার পরে তা নিশ্চিত হওয়া যাবে। শিশুটির পরনে রক্তে ভেজা কামিজ থাকলেও সালোয়ার ছিল না। শিশুটির শ্বাসনালি কেটে যাওয়াতে কথা বলতে পারছে না। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে শিশুটি ইশারায় বোঝাতে চেষ্টা করছে, যে এমন নিষ্ঠুর আচরণ করেছে তাকে দেখলে সে চিনতে পারবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন কালবেলাকে বলেন, রাতে শিশুটির গলায় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। এদিকে এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি অপহরণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন।

‎সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, শিশু উদ্ধারের ঘটনায় শিশুর মা বাদী হয়ে সকালে অজ্ঞাতনামা আসামি করে একটা মামলা দায়ের করেছেন। মামলায় অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X