নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১০:৪৯ এএম
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

‘আমি চোর নই’, সন্তানের মাথায় হাত রেখেও শেষরক্ষা হলো না সবুজের

আব্দুল্লাহ আল মামুন সবুজ। ছবি : সংগৃহীত
আব্দুল্লাহ আল মামুন সবুজ। ছবি : সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদে চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মারধর ও অপমানের প্রতিবাদে আব্দুল্লাহ আল মামুন সবুজ (৩৩) নামের এক অটোরিকশাচালক বিষপানে আত্মহত্যা করেছেন।

সোমবার (২ মার্চ) রাত ৮টার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সবুজ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের বালিয়ারী গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দোষীদের শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় জনতা।

স্বজনদের অভিযোগ, রোববার (১ মার্চ) সকালে গ্রাম চৌকিদার হানিফসহ স্থানীয় কয়েকজন সবুজকে বাড়ি থেকে সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে সিগারেট ও টাকা চুরির অভিযোগে মারধর করা হয়। বিকেলে পরিবারের সদস্যদের ডেকে এনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিহতের মা শাহিদা বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার ছেলে অটোরিকশা চালিয়ে কষ্ট করে সংসার চালাত। তাকে পরিষদে নিয়ে বেদম পেটানো হয়েছে। এই অপমান সে সহ্য করতে পারেনি।’

সবুজের স্ত্রী সুমি বেগম বলেন, ‘আমার স্বামী নির্দোষ ছিলেন। আমার ৫ বছরের সন্তানের মাথায় হাত রেখে সে বলেছিল চুরি করেনি। জোর করে মারধর করে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। বাবার সামনে মারধর করায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল।’

সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শানু মারধরের বিষয়টি আংশিক স্বীকার করে বলেন, ‘উত্তেজিত জনতা তাকে কিল-ঘুষি দিয়েছে। হয়তো সেই লজ্জা থেকেই সে বিষপান করেছে।’

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানিয়েছেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১০

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১১

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১২

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৩

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৪

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৫

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৬

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৭

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৮

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৯

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

২০
X