ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

 নামাজ পড়া হলো না নুর মোহাম্মদের, প্রাণ গেল রাস্তায় ​

ফেনী জেলা ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
ফেনী জেলা ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

ফেনীর দাগনভূঞায় সেহরি খেয়ে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নূর মোহাম্মদ (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় তার বাবা নূর আলম (৫৫) গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন।

​মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌর এলাকার আজিজ ফাজিলপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নূর আলমের ছেলে। তারা দাগনভুঞায় ভাড়া বাসায় থাকতেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে সেহরি খাওয়ার পর নূর আলম ও তার ছেলে নূর মোহাম্মদ ফেনী- মাইজদী মহাসড়কের পাশ দিয়ে হেঁটে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। নামাজের জামাত ধরার জন্য তাড়াতাড়ি হাঁটছিলেন তারা। দাগনভূঞার চৌধুরী বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৩৯৫৫) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছেলে নূর মোহাম্মদের মৃত্যু হয়। স্থানীয়রা তার পিতা নূর আলমকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নূর আলমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।​

বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতের মামা বাদী হয়ে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X