চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

তথ্যমন্ত্রী ও পার্বত্য প্রতিমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সিইউজের মতবিনিময়

চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ছবি : কালবেলা
চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ছবি : কালবেলা

৫ আগস্ট পরবর্তী সময়ে মব-সন্ত্রাস ও হামলার মাধ্যমে দখল করা চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যালয় মুক্ত করতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপির সহযোগিতা চেয়েছেন সংগঠন দুটির নেতারা। একইসাথে তারা পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালকেও এ বিষয়ে অবহিত করে তার সহযোগিতা চেয়েছেন।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় মন্ত্রীর বনানীর বাসায় চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতারা জহির উদ্দিন স্বপনের সঙ্গে মতবিনিময় করেন।

একই দিন সাংবাদিক নেতারা পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল এমপির সঙ্গেও মতবিনিময় করেন। নেতারা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দেখতে যান।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ সালাহউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সহসভাপতি সাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেমুল হক, জসিম চৌধুরী সবুজ, মনজুরুল আলম মঞ্জু, এটিএন বাংলার ডেপুটি ব্যুরো চিফ মনজুর কাদের, যুগান্তরের ব্যুরো চিফ শহীদুল্লাহ শাহরিয়ার, সমকালের সিনিয়র সাব এডিটর নাসির উদ্দিন হায়দার।

প্রেস ক্লাব ও সিইউজে নেতারা ৫ আগস্ট পরবর্তী সময়ে মব-সন্ত্রাস ও হামলার মাধ্যমে চট্টগ্রাম প্রেস ক্লাব দখল এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যালয় তালাবদ্ধ করে রাখাসহ উদ্ভূত পরিস্থিতি দুই মন্ত্রীকে অবহিত করেন। মন্ত্রীরা ধৈর্য ধরে তাদের কথা শুনেন এবং সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X