‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৩:০৪ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
ইরা হত্যাকাণ্ড 

আসামিকে পুলিশ থেকে ছিনিয়ে নিতে সড়কে অবস্থান

উৎসুক জনতার সড়কে অবস্থান। ছবি : কালবেলা
উৎসুক জনতার সড়কে অবস্থান। ছবি : কালবেলা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত ইরা হত্যাকাণ্ডের মূল আসামি বাবু শেখকে ছিনিয়ে নিতে সড়কে অবস্থান করেছিল উৎসুক জনতা।

মঙ্গলবার (৩ মার্চ) বাদ এশা ইরার জানাজা শেষে রাত ৯টার দিকে কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করে উৎসুক জনতা।

অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে বলতে শোনা যায়, আসামিকে পুলিশ থেকে ছিনিয়ে নিতে জনগণ রাস্তায় নেমে গেছে। পরপর দুটি পুলিশের গাড়ি তল্লাশি করা হয়েছে কিন্তু সেখানে ছিল না। এভাবে একে একে অনেকগুলো গাড়ি তল্লাশি করেছে জনতা। পুলিশ আসামিকে কোন গাড়ি করে নিয়ে যাচ্ছে তার খোঁজ এখনো মেলেনি। যে আসামি ইরাকে হত্যা করেছে আমরা তাকে খুঁজছি।

সে সময় সড়কের মধ্যে অনেক উৎসুক জনতাকে লাঠি হাতে দেখা গেছে। যার কারণে মহাসড়কের চলাচলরত গাড়িচালক ও যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।

‎আলমগীর নামের এক মাইক্রোবাসের যাত্রী বলেন, সড়কে জনতার লাঠির আঘাতে আমাদের গাড়ির লুকিং গ্লাস ভেঙে যায়।

এদিকে ইরার মৃত্যুতে পুরো উপজেলাজুড়ে নেমে আসে শোকের ছায়া। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল তিনটার দিকে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইরা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, আসামিকে আমরা আদালতে প্রেরণ করেছি। তাতে কোনো সমস্যা হয়নি।

‎এর আগে গত রোববার দুপুরে ইকো পার্কে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় ইরাকে উদ্ধার করে স্থানীয় কয়েকজন যুবক। সেখান থেকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার (২ মার্চ) তার শরীরে দুই দফায় অস্ত্রোপচার করা হয়। গভীর রাতে তার শ্বাসনালিতে সমস্যা দেখা দিলে শারীরিক অবস্থার অবনতি হয়। তখন ডাক্তাররা তাকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যান। এক পর্যায়ে সাড়ে চারটার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১০

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১২

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৩

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৪

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৫

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৬

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৭

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৮

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৯

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

২০
X