মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি খাল ভরাট করে মাটি বহন

ভরাট করা সরকারি খাল। ছবি : কালবেলা
ভরাট করা সরকারি খাল। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি খাল ভরাট করে ইট ভাটায় মাটি পরিবহনের অভিযোগ উঠেছে। মাটি ব্যবসায়ীরা উপজেলার ঈশ্বরবা এলাকার নিমাইয়ের খালের পাড় কেটে ভরাট করে ও বাঁধ দিয়ে রাতের ফিরোজা ব্রিকস নামের ইট ভাটায় মাটি পরিবহন করছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ঈশ্বরবা গ্রামের নিমাইয়ের খালের পাড় কেটে ও খালের মধ্যে দুই স্থানে আড়াআড়ি বাঁধ দিয়ে রাতে মাটি পরিবহনের জন‍্য রাস্তা তৈরি করেছে। মাটি কাটা শুরু হয় রাত ৮টার পর থেকে, চলে ভোর পর্যন্ত। এই মাটি পরিহনের কাজে প্রায় ৩০টি ট্রাক্টর বাবহার করা হচ্ছে।

চাচড়া গ্রামের জাকারিয়া হোসেনের ঈশ্বরবা মাঠের পুকুর থেকে ভেকু দিয়ে মাটি কেটে উপজেলার পাদবিলা গ্রামের ফিরোজা ইট ভাটায় সরবারহ করা হচ্ছে।

ঈশ্বরবা গ্রামের কৃষক তরিকুল ইসলাম জানান, নিমাইয়ের খালটি ঈশ্বরবা গ্রামের মাঠ থেকে শুরু হয়ে সিমলার বাওড়ে গিয়ে মিশেছে। বর্ষা মৌসুমে এই খাল দিয়ে চারটি গ্রাম ও মাঠের পানি প্রবাহিত হয়। এই খাল দিয়ে পানি বের না করা যায় তবে আগামী বর্ষা মৌসুমে এই চার গ্রামের ধানসহ অন্যান্য ফসল হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, অবৈধ মাটি ব‍্যবসায়ীরা খালের পাড় কেটে বাঁধ দিয়ে মাটি পরিবহন করছে। এমনকি তারা খালের পাড় কেটে সেই মাটিও ইট ভাটায় নিয়ে গেছে।

পুকুরটির মালিক জাকারিয়া হোসেন জানান, ঈশ্বরবা গ্রামের মাঠে ১২ বিঘা জমিতে আমার একটি পুকুর আছে। পুকুরটি ঈশ্বরবা গ্রামের রকির কাছে লিজ দেওয়া আছে। আমি এর বেশি কিছু জানি না।

ফিরোজা ব্রিকসের মালিক সেলিম হোসেন জানান, আমাদের ইট তৈরির জন্য একমাত্র কাঁচামাল হিসেবে মাটির প্রয়োজন। কিন্তু আমরা নিজেরা এখন আর এই মাটি সংগ্রহ করি না। আমরা এখন দালালদের মাধ্যমে মাটি ক্রয় করি। বর্তমানে ইশ্বরবা গ্রামের এনামুল আমাদের ইটের ভাটায় মাটি সরবরাহ করছে। সে কোথা থেকে কীভাবে মাটি সরবরাহ করছে আমি জানি না।

অভিযোগের বিষয়ে মাটি ব‍্যবসায়ী এনামুল ইসলাম বলেন, গ্রামের ভেতরের রাস্তা দিয়ে মাটি পরিবহন করতে গ্রামবাসী নিষেধ করায় বিকল্প রাস্তা হিসেবে খালের ভেতর দিয়ে মাটি পরিবহন করছি। আমি না বুঝে খাল ভরাট করে ভুল করে ফেলেছি। মাটি পরিবহন করা শেষ হলে খালটি আবার আগের মতো করে দেওয়া হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, খবর পেয়ে আমি খালটি পরিদর্শনে গিয়েছিলাম। সে সময় কাউকে খুঁজে পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X