বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল ফিতরে লঞ্চযাত্রীদের জন্য সুখবর দিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরে নাড়ির টানে বাড়ি ফেরা লঞ্চযাত্রীদের জন্য সুখবর দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। এবারের ঈদে নৌপথে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম টাকায় যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। বরিশালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা এ ইফতার মাহফিলের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘বাড়তি ভাড়ার কোনো সুযোগই নেই। আমরা জনগণের সরকার। বরং বিআইডব্লিউটিএ’র যেই ভাড়া নির্ধারিত আছে, জাহাজ মালিকদের সঙ্গে আমরা কথা বলছি- তার থেকেও কম ভাড়ায় আমরা এবার ঈদে যাত্রী পরিবহন করতে চাই।’

এসময় তিনি আরও বলেন, ‘ঈদ যাত্রাকে সুন্দর করার জন্য যেখানে যেখানে ড্রেজিং করা দরকার, সব জায়গায় ড্রেজার আছে। আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি, যদি এরকম কোথায় থাকে যে ড্রেজিং করে নৌপথ সঠিকভাবে কাজ করে, সেই কাজটা আমরা ঈদের আগেই শেষ করে ফেলবো।’

রাজিব আহসান বলেন, ‘ঈদ যাত্রায় বন্দরগুলো যেনো পরিচ্ছন্ন থাকে, হকার মুক্ত থাকে, অযাচিত লোক যেন বন্দরে না থাকে এবং ঢাকায় আমরা চেষ্টা করবো সদর ঘাটের বাইরে বসিলা এবং কাঞ্চন দুটি আলাদা ঘাঁট থেকে যেনো লঞ্চ চলাচল করতে পারে।’

তিনি জানান, যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন, বিশেষ করে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে— তাদের সুবিধার্থে ঘাটগুলো চালু করা হবে। এছাড়াও যাত্রী সেবার জন্য আরও অনেকগুলো পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X