মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বনমোরগ জব্দ, দেশি মোরগ অবমুক্ত করলেন বন কর্মকর্তা

মোরগ অবমুক্ত করছেন বন কর্মকর্তা। ছবি : সংগৃহীত
মোরগ অবমুক্ত করছেন বন কর্মকর্তা। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির জালিয়াপাড়ায় স্থানীয়দের থেকে বন মোরগ কিনে নিয়ে বাড়ি যাওয়ার পথে এক ব্যক্তিকে আটক করে বন বিভাগ। বনমোরগটি উদ্ধার করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ওই ব্যক্তিকে। নিয়ম অনুযায়ী ওই মোরগ নিকটস্থ বনে অবমুক্ত করার কথা থাকলেও বনমোরগটি অবমুক্ত না করার অভিযোগ উঠেছে জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৫ মার্চ) খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এ ঘটনা ঘটে।

উদ্ধার করা বনমোরগটি অবমুক্ত করা হয়েছে বলে দাবি করে গতকাল একটি ছবি ওই রেঞ্জ কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের পাঠান। তবে ছবিতে তাকে একটি দেশি মোরগ অবমুক্ত করতে দেখা যায়।

এ বিষয়ে মো. আবুল কালাম আজাদ জানান, তিনি বাজার থেকে বনমোরগটি কিনেছিলেন। পরে বাড়ি নিয়ে যাওয়ার পথে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তার কাছ থেকে মোরগটি উদ্ধার করেন।

তিনি আরও বলেন, বাড়ি ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বন বিভাগের পক্ষ থেকে বনমোরগ অবমুক্ত করার একটি ছবি দেখতে পান। তবে সেটি তার কাছ থেকে উদ্ধার করা মোরগ নয় বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বনমোরগের সঙ্গে অবমুক্ত করা মোরগের কোনো মিল নেই। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী জালিয়াপাড়ার বাসিন্দা রাকিব হোসেন বলেন, বনমোরগটি আটক করার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। নিজের মুঠোফোনে ছবিও তুলেছি। কিন্তু পরে যে মোরগ অবমুক্ত করা হয়েছে, সেটির সঙ্গে উদ্ধার করা বনমোরগটির কোনো মিল পাইনি, এটি দেশি মোরগ।

অভিযুক্ত জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম দাবি করেন, উদ্ধার হওয়া বনমোরগটি তিনি অবমুক্ত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X