কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১১:৫৯ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১২:০৩ এএম
অনলাইন সংস্করণ

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সভাপতি আহসান খান, সম্পাদক মোতাকাব্বীর আহমেদ

বাঁ থেকে ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সভাপতি আহসান খান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজু। ছবি : কালবেলা
বাঁ থেকে ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সভাপতি আহসান খান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজু। ছবি : কালবেলা

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির ২০২৬-২০২৭ অর্থবছরের কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের ভোটে প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (০৬ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর গ্রীণ গার্ডেন রেস্টুরেন্টে দ্বি বার্ষিক নির্বাচন এবং ইফতার মাহফিলে এ কমিটি গঠন করা হয়।

বিদায়ী কমিটির সভাপতি শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এজেডএম নাফিউল ইসলামের পরিচালনায় নতুন কমিটির নাম ঘোষণা করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মেহেদী হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব মো. সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। বিশেষ অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব সাইদুর রহমান।

সংগঠনের কার্যকরী সভাপতি হলেন, খোন্দকার আবুল কালাম, সিনিয়র সহসভাপতি জয়নুল আলী, হামিদ মোল্লা, সহসভাপতি এ জেড এম নাইফুল ইসলাম, মোখলেছুর রহমান, মো. কামরুল ইসলাম, অ্যাডভোকেট মুনছুর আলম, রাশিদুল ইসলাম, ইঞ্জি. আব্দুর রশিদ, ইঞ্জি. রফিকুল ইসলাম, আমির-উজ্জামান মনি।

সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুর রউফ তুহিন, শাহীন শাহরিয়ার, মাসুদুর রহমান রতন। যুগ্মসাধারণ সম্পাদক হয়েছেন, ডা. শামিমুর রহমান, তাসনিম দিনু পলিট, আনোয়ার হোসেন রিপন, অ্যাডভোকেট জাহেদ-উল আলম জ্যোতি, গোলাম কিবরিয়া, গোলাম মোস্তফা, রুহুল আমিন।

অর্থ সম্পাদক এবি সিদ্দিক হিল্লোল, সহ অর্থ সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মোস্তফা জামান কবির, সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভীন রিজভী, জাহাঙ্গীর আলম ফিরোজ, আবুল হোসেন, নাইমুল সুলতান তওফিকদার, ইমদাদুর রহমান, মনিরুল ইসলাম মনির, আব্দুল আল হাদি, আন্তর্জাতিক সম্পাদক মেজর (অব.) আরিফুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. নুরুল পাটোয়ারী, প্রচার সম্পাদক ইঞ্জি. এম জাকির আহমেদ, সহপ্রচার সম্পাদক আসিক ইবনে আফসার, মিডিয়া বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম, আইটি সম্পাদক ইকবাল উদ্দিনসহ ৮৬ সদস্যের কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে ঢাকাস্থ নাটোরের সরকারি, বেসরকারি, সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ কয়েক শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। ১৯৮৬ সালের নিবন্ধিত অরাজনৈতিক এই সংগঠনটি নাটোর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১১

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৩

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৪

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৫

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৭

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৮

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৯

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

২০
X