জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মারধরের পর ব্যবসায়ীর টাকা ছিনতাই, কারাগারে বিএনপি নেতা

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

জয়পুরহাটের কালাইয়ে মারধর করে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় হারুনুর রশিদ (৪৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিয়ালা গ্রামে অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হারুনুর রশিদ উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে টাকা ছিনতাই হয়। এ ঘটনায় আহত ব্যবসায়ী নাজিমুদ্দিনের বাবা নুর আলম বাদী হয়ে বিএনপি নেতা হারুনুর রশিদসহ ৬ জনকে আসামি করে কালাই থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নাজিমুদ্দিন কালাই উপজেলা বাজারে বিভিন্ন পণ্যের আড়তদার। তিনি গত মঙ্গলবার রাতে ব্যবসায়ের টাকাসহ সহকারী আলীমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় মাত্রাই বিয়ালা সড়কে পৌঁছালে হারুনসহ আসামিরা মোটরসাইকেলের গতিরোধ করে বেধড়ক মারধরের পর সঙ্গে থাকা ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আরও উন্নত চিকিৎসার জন্য তাদের জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, বিষয়টি জানার পরপরই কালাই উপজেলা বিএনপির কমিটিকে বলা হয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংগঠনবিরোধী কাজে জড়িত থাকলে কেউ ছাড় পাবে না।

কালাই থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত ব্যবসায়ী নাজিমুদ্দিনের বাবা ইয়াকুব আলী বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে মামলা করেন। পরে রাতেই মামলার প্রধান আসামি হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে শুক্রবার (৬ মার্চ) জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১০

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১১

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১২

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৩

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৪

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৫

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৭

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৮

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৯

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

২০
X