বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ছুরিকাঘাতে কোচিং সেন্টারের পরিচালকের মৃত্যু

নিহত চয়ন রাজভর। ছবি : কালবেলা
নিহত চয়ন রাজভর। ছবি : কালবেলা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ছুরিকাঘাতে এক কোচিং সেন্টারের পরিচালক নিহত হয়েছেন। এ সময় নিহতের ভাই নয়নসহ আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত নয়ন ও আমিনুর ফকির পৃথক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত চয়ন রাজভর (৪০) উপজেলার তুলা রাম রাজভরের ছেলে ও ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক।

পুলিশ ও স্বজনরা জানান, ফুলবাড়ি বাজার এলাকার পাশে একটি জমি নিয়ে চয়নের প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরেই বিবাদ চালিয়ে আসছিল। এর জের ধরে শুক্রবার তারাবিহ নামাজের পর তাদের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় চয়ন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X