ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬০ বছরের রমজান মোড়ল। ছবি : কালবেলা
শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬০ বছরের রমজান মোড়ল। ছবি : কালবেলা

বাগেরহাটের ফকিরহাটে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. রমজান মোড়ল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) রাতে চট্টগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রমজান মোড়ল (৬১) ফকিরহাট উপজেলার কামটা গ্রামের মৃত আ. মজিদ মোড়ল পাচুর ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ৩০ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাটের ৯ বছরের এক শিশুকে বাড়িতে একা রেখে পরিবারের সদস্যরা বাইরে যান। শিশুটি পাশের বাড়ির অন্য শিশুদের সাথে খেলছিল। এসময় সময় রমজান মোড়ল শিশুকে বাড়ি ডেকে নিয়ে যান। এরপর শিশুটিকে বাড়ির গোয়াল ঘরে নিয়ে ধারালো অস্ত্রের (হাঁসুয়া) ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

এসময় শিশুটি চিৎকার দিলে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে এলে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মো. রমজান মোড়লকে আসামি করে নারী শিশু নির্যাতন দমন আইন-৯ এর (১) ধারায় ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে সে পলাতক ছিল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ৯ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি রমজান মোড়লকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার (৭ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X