চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:০০ এএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল কর্মীকে কোপালো আওয়ামী লীগের নেতাকর্মীরা

নোয়াখালী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
নোয়াখালী জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যার পর কড়িহাটি বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মো. ফয়সাল নামের ওই ছাত্রদল কর্মী তার ফেসবুকে লাইভে এসে একথা জানান।

লাইভে ফয়সালকে বলতে শোনা যায়, আমি ছাত্রদল করি, ৫ আগস্টের আগ থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করি। আমি আজ ঢাকা থেকে বাড়িতে আসি, বাজারে ইফতার করার পরে আওয়ামী লীগের লোকজন আমার উপর অতর্কিত হামলা চালিয়েছে।

মো. ফয়সাল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার হাত, মাথা, পিঠসহ বিভিন্ন জায়গায় কুপিয়েছে। পাশাপাশি আমার দোকান ভাঙচুর করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের লোকজন অতর্কিত এ হামলা করেছে। আমি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করছি মাহবুব উদ্দিন খোকন এমপির কাছে।

চাটখিল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মারামারির খবর পেয়েছি, তাদেরকে থানায় আসার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে রাজনৈতিক কারণে নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X