পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি ‎
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৫:০৪ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‎হাদি হত্যার দুই আসামিকে ফেরত আনবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎

আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা
আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : কালবেলা

‎হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন বাংলাদেশের সাথে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপাক্ষিক যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী শিগগিরই তাদের ফেরত আনা যাবে। এ ব্যপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ‎

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।‎

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী ও ক্রিমিনালকে আইনের বাইরে থাকতে দেব না। এটি আমাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি, জনপ্রত্যাশাও তাই। ‎অন্যান্য সকল ক্ষেত্রেও যাতে দেশের মানুষ স্বস্তিতে থাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আমরা জনগণের জন্য স্বস্তিকর পরিস্থিতিতে নিয়ে আসতে পারি। আমরা সারাদেশে যাতে জনপ্রত্যাশা অনুযায়ী সুশাসন বজায় রাখতে পারি সেজন্য আমাদের কর্মকাণ্ড চালু থাকবে এবং এ বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে৷‎

জঙ্গল সলিমপুরে পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছি। ইতোমধ্যে চট্টগ্রামের একটি এলাকায় সিরিয়াস ব্যসেলে পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযান চলছে পরে আপনাদের মাধ্যমে দেশবাসীকে সে বিষয়ে জানানো হবে।‎

‎ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ঘটনাকে মব দাবি করা ভুল। অনেকেই কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মব বলছে। তবে মবকে কোনভাবেই প্রশ্রয় দিচ্ছে না সরকার, মব বন্ধে সরকার কাজ করছে। তিনি বলেন, সারাদেশে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান মাসের পর পরই এ অভিযান শুরু করবে।

‎ব্রিফিংয়ে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতের সকল অবৈধ স্থাপনা, ঝুপড়ি দোকান উচ্ছেদ করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। সমুদ্র সৈকতকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে হবে এবং এ সৈকতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তাই এখানে কোন ধরনের ঝুপড়ি পলিথিন দোকান থাকতে পারবে না।‎

‎তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর বর্তমান সরকার। মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে এবং একই সাথে সারাদেশে অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X