মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৯:০৫ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি, অতঃপর...

আটক বাবা ও ছেলে। ছবি : কালবেলা
আটক বাবা ও ছেলে। ছবি : কালবেলা

নেত্রকোনার মদনে নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে আটক হয়েছেন জামাতা ও তার বাবা। রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে মদন পৌরশহরের শ্যামলী এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকার বাসিন্দা বরুণ চন্দ্র কর্মকার (৪৫) ও তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে মদন পৌরশহরের অমূল্য চন্দ্র দাসের মেয়ের সঙ্গে বিয়ে হয় তরুণ চন্দ্র কর্মকারের। বিয়ের দুই মাস পর তরুণ তার স্ত্রী ও বাবাকে নিয়ে শ্বশুরবাড়ি চলে আসেন। কিছুদিন পর তার শ্বশুরের বাসার কাছেই শ্যামলী রোড এলাকায় স্ত্রী ও বাবাকে নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। একপর্যায়ে তরুণ মাদকাসক্ত হয়ে পড়েন।

অভিযোগ রয়েছে, সপ্তাহখানেক আগে নেশার টাকা জোগাতে তরুণ ও তার বাবা মিলে শ্বশুর অমূল্য চন্দ্র দাসের বাসা থেকে স্বর্ণালংকার চুরি করেন। এরপর রোববার (৮ মার্চ) রাতে আবার শ্বশুরের ঘরে চুরি করতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

তরুণ চন্দ্র বলেন, আমি আগে নেশা করতাম, এখন আর ইয়াবা খাই না। আমার বাবা এক সপ্তাহ আগেই শ্বশুরের ঘর থেকে স্বর্ণালংকার চুরি করেছিলেন। এটা আমাদের ঠিক হয়নি।

বরুণ কর্মকার বলেন, টাকার চাপের কারণে স্বর্ণালংকার চুরি করে বিক্রি করেছিলাম। কাজটি করা আমাদের ঠিক হয়নি।’

ভুক্তভোগী অমূল্য চন্দ্র বলেন, আমার মেয়ের জামাই নেশাগ্রস্ত। বিয়ের পর থেকে সে মেয়ের সব স্বর্ণালংকার বিক্রি করে দিয়েছে। এখন আবার নেশার টাকার জন্য বাবা-ছেলে মিলে আমার ঘরে চুরি করেছে। এ ঘটনায় আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ঘটনাটি যেহেতু আত্মীয়দের মধ্যে, তাই ভুক্তভোগী পরিবার প্রাথমিকভাবে কোনো অভিযোগ দেয়নি। তারা বিষয়টি নিজেদের মধ্যে আপস করার কথা জানিয়েছেন। ভুক্তভোগীদের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X