তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে আসা ট্রাকে মর্টার শেল

পাথরের ট্রাক থেকে উদ্ধার হওয়া মর্টার শেল। ছবি : কালবেলা
পাথরের ট্রাক থেকে উদ্ধার হওয়া মর্টার শেল। ছবি : কালবেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ভারত থেকে আমদানি করা পাথরের ট্রাকের সঙ্গে আসা একটি পুরাতন মর্টার শেল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৩১/২৩ আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়ুয়াপাড়া এলাকা থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ সন্ধ্যা প্রায় ৭টার দিকে ভারত থেকে আমদানিকৃত পাথরের একটি ট্রাক আনলোড করার সময় স্থানীয় শ্রমিক জিল্লুর রহমান মর্টার শেলের মতো দেখতে একটি বস্তু দেখতে পান। লোহার বস্তু মনে করে তিনি সেটি নিজের বাড়িতে নিয়ে যান।

পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে জানানো হলে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে রাত প্রায় সাড়ে ১১টার দিকে মর্টার শেল সদৃশ বস্তুটি উদ্ধার করে।

পরবর্তীতে রাত ১টা ৫০ মিনিটে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) কমলেশ রায়ের নেতৃত্বে একটি পুলিশ টহল দলের কাছে মর্টার শেলটি হস্তান্তর করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া মর্টার শেলটি থানায় নিরাপদ স্থানে রাখা আছে। বিষয়টি আদালত ও সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।

উল্লেখ্য, এর আগে গত ১০ ফেব্রুয়ারি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রণচন্ডী এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি মর্টার শেল ৮ মার্চ তেঁতুলিয়ার আজিজনগর এলাকায় নিয়ে গিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করে বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১১

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৪

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৫

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৭

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৮

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৯

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

২০
X