মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

অপরাধীদের স্থান মতলব উপজেলায় হবে না : ড. জালাল উদ্দিন

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখছেন ড. মো. জালাল উদ্দিন। ছবি : কালবেলা
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখছেন ড. মো. জালাল উদ্দিন। ছবি : কালবেলা

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মো. জালাল উদ্দিন বলেছেন, সবার সহযোগিতায় মাদকমুক্ত একটি সুন্দর মতলব গড়তে চাই। অপরাধীদের স্থান এ মতলবে হবে না।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন আয়োজিত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ড. মো. জালাল উদ্দিন বলেন, মাদককে নির্মূল করতে হলে প্রত্যেকে প্রত্যেকের পরিবার থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সন্তানদের প্রতি একজন বাবা ও মায়ের সবচেয়ে গুরু দায়িত্ব হচ্ছে, সন্তানের ভালো ও মন্দের খোঁজ খবর নেওয়া।

তিনি আরও বলেন, যত বড় নেতাই হোক, আমি এ এলাকার এমপি হিসেবে যতদিন আছি, ততদিন কেউ মাদককারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজি করতে পারবে না। অপরাধীদের জায়গা হবে শুধু জেলখানায়।

উন্নয়নের বিষয়ে সংসদ সদস্য বলেন, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার সমস্যাগুলোর ধাপে ধাপে সমাধান করা হবে। নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে আমরা কাজ করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলব। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমরা একটি সুন্দর দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন— মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন।

আরও বক্তব্য দেন— মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান, মতলব প্রেস ক্লাবের আহ্বায়ক আমির খসরু, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান সরকার, মতলব সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন নাহার কাদরী, মতলব দক্ষিণ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ ভৌমিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল মোল্লা, আবদুল্লাহ আল মামুন, গোলাম মোস্তফা মিয়া, শহীদ উল্লাহ প্রধান, ইকবাল হোসেন হাওলাদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১০

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১১

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১২

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৩

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৪

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৫

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১৭

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৮

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৯

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

২০
X