ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০২:০৩ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৬, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঋণের চাপে যে কাণ্ড ঘটালেন যুবক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঝালকাঠির নলছিটিতে ঋণের চাপে মিলন হাওলাদার নামের এক যুবক আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

নলছিটি থানার ওসি আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মিলন হাওলাদার (৩৫) ওই এলাকার মৃত দেলোয়ার হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন চায়ের দোকানি ছিলেন। তার দুই ছেলে রয়েছে যাদের বয়স ৫ ও ৩ বছর।

নিহতের চাচাতো ভাই আবু তাহের হাওলাদার বলেন, মিলনের স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ছিলেন। এ সময় বাড়িতে একা থাকা অবস্থায় তিনি রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মিলনের প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ঋণ ছিল। এ কারণে হয়তো আত্মহত্যা করেছেন।

ওসি আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X