মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই

ভুক্তভোগী মুদি ও বিকাশ ব্যবসায়ী আব্দুল মালেক।
ভুক্তভোগী মুদি ও বিকাশ ব্যবসায়ী আব্দুল মালেক।

ঝিনাইদহের মহেশপুরে আব্দুল মালেক (৫০) নামে এক মুদি ও বিকাশ ব্যবসায়ীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের যুগিহুদা গ্রামে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল মালেক জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে মহেশপুরের চেয়ারম্যান মোড় অতিক্রম করে যুগিহুদা গ্রামে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা এবং একটি দামি রেডমি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে দ্রুত সটকে পড়ে। এ ঘটনায় ব্যবসায়ী আব্দুল মালেক বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রাতের বেলায় মহাসড়ক ও গ্রামীণ সড়কে যাতায়াতের নিরাপত্তা নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) ফয়সাল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X