শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আমার এলাকার মানুষদের না খেয়ে ঘুমাতে দেব না : এমপি কিরণ

ঈদ উপহার বিতরণ করছেন শফিকুর রহমান কিরণ। ছবি : কালবেলা
ঈদ উপহার বিতরণ করছেন শফিকুর রহমান কিরণ। ছবি : কালবেলা

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেছেন, আমি আমার নির্বাচনী এলাকার মানুষদের না খেয়ে ঘুমাতে দেব না, এটা আমার কমিটমেন্ট।

শনিবার (১৪ মার্চ) সকালে নড়িয়া উপজেলার নশাসন এলাকায় হালিমা-খালেক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শফিকুর রহমান কিরণ বলেন, সমাজে যারা অসহায় ও গৃহহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছে এবং যারা অনেক সময় না খেয়ে রাত কাটায় তাদের খুঁজে বের করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অন্তত আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ যেন না খেয়ে ঘুমাতে না যায়, সে লক্ষ্যেই কাজ করা হবে।

এমপি কিরণ আরও বলেন, আগামী বছর একই স্থানে ৭০০ প্যাকেট ঈদ উপহার নিয়ে বসে থাকলেও তখন হয়ত ৭০০ হতদরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর সেদিনই তার এমপি হওয়া এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সার্থক হবে।

হালিমা-খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি এবং ফাউন্ডেশনের পরিচালক ও নশাসন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান ফকির।

অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ৭০০ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১০

বাস খাদে পড়ে নিহত ৪

১১

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১২

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৩

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৪

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৫

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৬

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৭

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৮

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৯

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

২০
X