সিলেট ব্যুরো
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগেই বেতন-ভাতা পাবেন অধিকাংশ শ্রমিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : কালবেলা
সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি : কালবেলা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঈদুল ফিতরের আগেই দেশের অধিকাংশ শিল্পকারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে সরকার মালিকপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এ বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। অনেক কারখানার শ্রমিক বেতন-ভাতা পেয়েছেন বাকিরাও দু-একদিনের মধ্যে পেয়ে যাবেন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে সিলেট নগরীর শাহি ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, বেশ কিছু শিল্পকারখানার শ্রমিক তাদের বেতন-ভাতা পেয়েছেন। যারা এখনো পাননি, তারাও দু-একদিনের মধ্যেই তা পেয়ে যাবেন বলে আমরা আশা করছি। এতে করে শ্রমিকরা স্বস্তিতে ও আনন্দের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে পারবেন।

প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সে দেশের আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হবে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হবে।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, সরকার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরকারের তিনটি মন্ত্রণালয় সার্বক্ষণিক খোঁজখবর রাখছে।

আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১০

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১১

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১২

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৩

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৪

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৯

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

২০
X