শার্শা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

১০ কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক এক

মাদকদ্রব্যসহ আটকৃত ব্যাক্তি। ছবি : কালবেলা
মাদকদ্রব্যসহ আটকৃত ব্যাক্তি। ছবি : কালবেলা

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১০ কোটি টাকার মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে বিজিবি।

শনিবার (১৪ মার্চ) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, শনিবার (১৪ মার্চ) বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি), হিজলী ও বেনাপোল বিওপি সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১.৫০০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি (প্রতি বোতল ১০০ এমএল), ১৬৫ গ্রাম গাঁজা, ১০০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ, ১টি মোটরসাইকেল, ১২৫টি শাড়ি, ৩টি কম্বল, ১ কেজি আমসত্ত, ৯৬০টি ওষুধ, ৫১২৫টি চকলেট এবং ২২৬২টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯,৭৬,৪২,২২৭ (৯ কোটি ছিয়াত্তর লাখ বিয়াল্লিশ হাজার দুইশত সাতাশ টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের উদ্দেশে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান সবসময়ই অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X