হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৮:৫০ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেল আসামি 

আসামি রুবেল চৌধুরী। ছবি : সংগৃহীত
আসামি রুবেল চৌধুরী। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের লাখাইয়ে রুবেল চৌধুরী নামের এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে৷ রুবেল লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর গ্রামের ছিনু চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মারামারি মামলার পলাতক আসামি রুবেল চৌধুরী। শনিবার বিকেলে উপজেলার মোড়াকরি বাজারে তাকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করলে কৌশলে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালিয়ে যায়।

লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণপদ মিত্র বলেন, হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সি বলেন, হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। খুব শিগ্‌গিরই তাকে গ্রেপ্তার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X