

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নোয়াখালী জেলা শাখার সভাপতি কিশোর চন্দ্র শীল (৬২) পরলোকগমন করেছেন।
রোববার (১৫ মার্চ) বিকাল ৫টা ১০ মিনিটে নিজ বাসভবনে তিনি পরলোকগমন করেন।
তার মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল শোক প্রকাশ করেছেন। এছাড়া সমবেদনা জানিয়েছেন তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি।