কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় পাটুরিয়া ঘাটে কিশোর নিখোঁজ

নিখোঁজ এস এম আয়মানুল হক আয়মান। ছবি : সংগৃহীত
নিখোঁজ এস এম আয়মানুল হক আয়মান। ছবি : সংগৃহীত

ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার পথে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে ১৫ বছর বয়সী কিশোর এস এম আয়মানুল হক আয়মান নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকার একটি ফেরি থেকে নিখোঁজ হয় সে। আয়মানের বাবা এস এম রাকিবুল হক ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন ও অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনের বিজনেস হেড।

তিনি বলেন, ঈদ করতে পরিবারসহ রাজবাড়ির গ্রামের বাড়িতে যাচ্ছিলেন তারা। বিকেলে তাদের গাড়ি একটি ফেরিতে ওঠে। আয়মান প্রথমে গাড়ির ভেতরেই ছিল। পরে কিছু সময়ের জন্য গাড়ি থেকে নেমে ফেরির ভেতরে হাঁটাহাঁটি করে। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, পরিবারের অন্য সদস্যদের নিরাপদে বাড়িতে পাঠিয়ে তিনি শিবালয় থানায় যান। পাশাপাশি নৌ-পুলিশ ও কন্ট্রোল রুমেও যোগাযোগ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত আয়মানের কোনো খোঁজ মেলেনি।

শিবালয় থানার ওসি মনির হোসেন বলেন, ‘শিশুটি নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা জেনেছি। তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শিশুটিকে উদ্ধারের জন্য সব জায়গায় বার্তা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা তাকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১০

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

সীমান্তবর্তী ১১ জেলায় বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১৩

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৪

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৫

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৬

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৭

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৮

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৯

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

২০
X