মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চাঁদপুর (হাজীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০২:১৯ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশের যে এলাকায় ঈদ পালিত হচ্ছে আজ

ঈদের নামাজ আদায় করেন সাত মুসল্লি। ছবি : কালবেলা
ঈদের নামাজ আদায় করেন সাত মুসল্লি। ছবি : কালবেলা

চাঁদপুরের এক গ্রামে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। জেলার হাজীগঞ্জের ৭ নম্বর বড়কুল ইউনিয়নের সাদ্রা চৌধুরী বাড়িতে ব্যতিক্রমধর্মী পরিবেশে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

ঈদ পালনকারীরা জানান, নাইজার, মালি ও আফগানিস্তানের সঙ্গে মিল রেখে আজ ঈদের নামাজ আদায় করেছেন তারা। এই ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা আবু বক্কর। এতে মোট সাত মুসল্লি অংশগ্রহণ করেন।

ঈদ জামাতের বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী কালবেলা প্রতিনিধিকে জানান, ধর্মীয় বিষয়ে এমন ভিন্নমত বা বিতর্ক সৃষ্টি করা উচিত নয়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর জব্বার জানান, সাদ্রা দরবার শরিফের মাওলানা আরিফের মেজ ভাই মাওলানা আবু বক্কর তার নিজ পরিবারের সাতজনকে নিয়ে নামাজ আদায় করেছেন।

হাজীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন জানান, আমাদের কাছে আজকের ঈদের নামাজের বিষয়ে কোনো তথ্য নেই। আমরা জানি আগামীকাল সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করবে একটি পক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X