কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০২:২০ পিএম
আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিহত বৃদ্ধ মোতালেব আকন। ছবি : সংগৃহীত
নিহত বৃদ্ধ মোতালেব আকন। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরে এক বৃদ্ধকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে মারা যান তিনি।

নিহত মোতালেব আকন (৭০) একজন মানসিক ভারসাম্যহীন। তিনি কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউপির মিশ্রীপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, সোমবার (১৭ মার্চ) মোতালেব বাড়ি থেকে বের হয়ে সন্দেহভাজন হিসেবে আমতলী উপজেলার চাউলাপাড়া এলাকায় মবের স্বীকার হন।

এ সময় তাকে শারিরীক নির্যাতন করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। পরে স্বজনরা তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত ১৭ মার্চ কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে প্রথমে চাকামইয়া এবং পরে তালতলী আত্মীয় বাড়ি যান মোতালেব আকন। এরপর থেকেই তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একদিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে তারা তার অবস্থান সম্পর্কে জানতে পারেন।

পরিবারের অভিযোগ, বরগুনার আমতলী উপজেলার ৪ নম্বর সারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া এলাকায় রাত ১০টার দিকে বৃদ্ধ তার স্বজনদের কাছে যাওয়ার পথে চোর সন্দেহে আটক হয়। পরে ৭-৮ জন তাকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে প্রথমে বরিশাল এবং সেখান থেকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে তালতলী থানার ওসি আসাদুর রহমান জানান, ঘটনাটি তাদের নজরে এসেছে। নিহতের বড় ছেলে মোয়াজ্জেম আকন বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১০

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১১

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১২

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১৩

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৪

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৫

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৬

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৭

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৮

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৯

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

২০
X