বান্দরবান প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাহাড়ের দেড়শ ফুট নিচে মিলল মা-মেয়ের মরদেহ

নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

বান্দরবানের মেঘলা এলাকায় পাহাড়ের প্রায় দেড়শ ফুট নিচ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মেঘলার কানাপাড়া এলাকার দো ওয়াই মার্মা (২৬) ও তার মেয়ে বৃষ্টি তঞ্চঙ্গ্যা (৪)।

স্থানীয়রা জানান, রাত থেকে মা-মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকার এক পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখে যায় মা-মেয়েকে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, পাহাড়ের চূড়া থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী।

বান্দরবান ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং সা হ্লা বলেন, বেলা ১১টার দিকে ইউপি সদস্য জানিয়েছে, একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। তবে সঠিক তদন্ত করলে কীভাবে মারা গেছে সেটি জানা যাবে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক আছেন। মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X