মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

শোলাকিয়ায় ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন

কিশোরগঞ্জ রেলস্টেশন। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ রেলস্টেশন। ছবি : সংগৃহীত

ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে এবারও কি‌শোরগ‌ঞ্জের শোলাকিয়ায় ‘শোলা‌কিয়া স্পেশাল’ না‌মে দুটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে। বাংলা‌দেশ রেলও‌য়ে প্রতি বছর মুস‌ল্লি‌দের শোলা‌কিয়‌া ঈদগা‌হে যাতায়া‌তের সু‌বিধা‌র্থে এ উদ্যোগ‌টি নি‌য়ে থা‌কে।

শ‌নিবার (২১ মার্চ) ঈদের‌ দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে যাত্রা করে এই ট্রেনগুলো মুসল্লিদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে দ্রুত পৌঁছানোর সুযোগ দেবে।

জানা গেছে, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর পৌনে ৬টায় রওনা হয়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে।

জামাত শেষে দুপুর ১২টায় ট্রেনটি ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহে ফিরবে। পথে শম্ভুগঞ্জ, বিসকা, গৌরিপুর, বোকাইনগর, ঈশ্বরগঞ্জ, সোহাগী, আঠারবাড়ী, নান্দাইল রোড, মুসুল্লি ও নীলগঞ্জ স্টেশনে দুই মিনিট করে থামবে।

অন্যদিকে, ভৈরব থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর ৬টায় যাত্রা শুরু করে সকাল ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। ঈদের জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে দুপুর ২টায় ভৈরবে ফিরে যাবে।

এর পথে কালিকা প্রসাদ, ছয়সূতি, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, হালিম মকসুদপুর, মানিকখালি ও গচিহাটা স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X