বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১২:৪১ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

সকাল সাড়ে ৯ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা
সকাল সাড়ে ৯ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ছবি : কালবেলা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশালে ঈদুল ফিতর উদযাপন করছে ১০ হাজারের বেশি পরিবার। চট্টগ্রামের চন্দনাইশের জাহাগিরিয়া শাহ্সূফী মমতাজীয়া দরবার শরীফের অনুসারীরা এই ঈদ উদযাপন করেন।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯ টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে পূর্ব হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহ্সূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন আনজুমানে জাহাগীরিয়া শাহসূফি মমতাজিয়া ট্রাস্টের প্রধান সমন্বয়ক ও দক্ষিণ সাগরদী মৃধা বাড়ি শাহসূফি মমতাজিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. গোলাম রব্বানী (আখি সাহেব)।

এ জামাতে তাজকাঠি শাহ সূফী মমতাজিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, রূপাতলী খান বাড়ি শাহসূফি মমতাজিয়া আরজ আলী খান জামে মসজিদ, দক্ষিণ সাগরদী মৃধা বাড়ি শাহ্ সূফি মমতাজিয়া জামে মসজিদ হরিনাফুলিয়া চৌধুরী বাড়ি শাহসূফি মমতাজিয়া জামে মসজিদ, গ্যাস্টারবাইন মুন্সি বাড়ি শাহ্সুফি মমতাজিয়া ময়জুদ্দিয়া হাশেমীয়া জামে মসজিদ, জিয়া সড়ক এলাকার জিয়া সড়ক শাহ্ সূফি মমতাজিয়া মসজিদ, ঝালকাঠি উত্তম নগর শাহ্সূফি মমতাজিয়া জামে মসজিদ, বাবুগঞ্জ মাধব পাশা দুয়ারী বাড়ি শাহ্সূফি মমতাজিয়া জামে মসজিদ, সিকদার বাড়ি শাহ্সূফি মমতাজিয়া জামে মসজিদ, কেদারপুর হাওলাদার বাড়ি শাহ্সূফি মমতাজিয়া জামে মসজিদের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এছাড়াও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তালুকদার চর শাহ্সূফি মমতাজিয়া জামে মসজিদ, চর কেউটিয়া চৌকিদার বাড়ি শাহসূফি মমতাজিয়া জামে মসজিদ এবং বরিশাল সদর উপজেলার পতাং ডৌয়াতলা বাজার গুচ্ছগ্রাম শাহ্সূফী মমতাজিয়া জামে মসজিদসহ জেলার প্রায় ৭০টি মসজিদে আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এতে প্রায় ১০ হাজার পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে বলে জানান, আনজুমানে জাহাগীরিয়া শাহসূফি মমতাজিয়া ট্রাস্টের প্রধান সমন্বয়ক মাওলানা মো. গোলাম রব্বানী। তিনি বলেন, পৃথিবীর কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সাথে মিলিয়ে ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা উদযাপন করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X