কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৯:১৮ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ
ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ

তিন ধাপে গুলির পর শুরু হবে ঈদের জামাত

ঈদের জামাত শুরু আগে পুলিশের প্রস্তুতি। ছবি : সংগৃহীত
ঈদের জামাত শুরু আগে পুলিশের প্রস্তুতি। ছবি : সংগৃহীত

ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে আজ শনিবার (২১ মার্চ) সকাল ১০টায়। বরাবরের মতো এবারও তিন ধাপে শর্টগানের গুলির সংকেতের মাধ্যমে শুরু হবে জামাত।

নিয়ম অনুযায়ী, জামাত শুরুর ১০ মিনিট আগে ৫টি, ৫ মিনিট আগে ৩টি এবং ১ মিনিট আগে ২টি গুলি ছুড়ে মুসল্লিদের সতর্ক করা হবে।

প্রথম গুলিটি ছুড়বেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার। ঈদগাহের পশ্চিম পাশে টেবিলে সারিবদ্ধভাবে রাখা থাকবে গুলিভর্তি শর্টগান।

জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এইউ কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

নিরাপত্তার স্বার্থে ঈদগাহে টুপি, জায়নামাজ ও মোবাইল ছাড়া অন্য কিছু বহনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ছাতা নিয়েও প্রবেশে বাধা থাকবে, তবে বৃষ্টির ক্ষেত্রে তা শিথিল করা হবে।

প্রতি বছরের মতো এবারও ঈদের আগের দিন থেকেই দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এসে জড়ো হয়েছেন আশপাশের এলাকায়। ঈদের দিন ভোর থেকেই রিজার্ভ বাসসহ বিভিন্ন যানবাহনে আসবেন আরও হাজার হাজার মানুষ। নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যাবে ঈদগাহ ময়দান। ভৈরব ও ময়মনসিংহ থেকে সকাল ৬টায় ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি ট্রেন কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসবে।

জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি স্তর অতিক্রম করেই মুসল্লিদের ময়দানে প্রবেশ করতে হবে। পোশাকধারী ও সাদা পোশাকে প্রায় ১১০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া থাকবে পাঁচ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন আনসার এবং চার প্লাটুন সেনাবাহিনী।

পুরো এলাকা নজরদারিতে থাকবে চারটি ড্রোন। ঈদগাহ ও আশপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পুলিশ ও র‍্যাবের ছয়টি ওয়াচ টাওয়ার থাকবে তদারকিতে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বোমা নিষ্ক্রিয়করণ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X