মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০২:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ঈদের দিন জমি-সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জের মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
মুন্সীগঞ্জের মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

মুন্সীগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধ জেরে মোয়াজ্জেম (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২১ মার্চ) রাত ৭টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার দরজারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের আকালমেঘ গ্রামের তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মোয়াজ্জেম মোল্লাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় পাশে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। ওই হামলাকারীদের ভয়ে তাকে কেউ উদ্ধার করতে এগিয়ে আসেনি। সন্ত্রাসীরা চলে যাওয়ার পর কয়েকজন মিলে অটোতে করে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা রেনু বেগম বলেন, ‘জমিজমা নিয়ে আমার দেবর হাফিজ উদ্দিন মোল্লার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিছুদিন আগেও তারা আমার ছেলেকে সন্ত্রাসী ভাড়া করে হত্যা করার হুমকি দেন। আমার ছেলে আলদি বাজার থেকে ফেরার সময় তাকে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ছেলের পুরো শরীরে কোপানোর চিহ্ন আছে। ঈদে ঘুরতে গেছে সাদা পাঞ্জাবি পড়ে সেই, পাঞ্জাবি এখন রক্তে লাল। আমার ধারণা আমার দেবরের ছেলে মেজবাহ আর ফেরদৌস ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ছেলেকে হত্যা করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার সাহা বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে তাকে একজন অটোচালক এখানে মৃত অবস্থায় নিয়ে আসে। মৃত ব্যক্তির শরীরে ব্যাপক ধারাল অস্ত্রের চিহ্ন পাওয়া গেছে। তবে তাকে কী ধরনের অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, সেটা ময়নাতদন্তের পর জানা যাবে।’

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, কারা এই হত্যার ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X