বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ওরস পণ্ড করায় দিনভর উত্তেজনা

সিলেটের বিশ্বনাথে ওরস পণ্ড করায় দুপক্ষের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করে। ছবি : সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে ওরস পণ্ড করায় দুপক্ষের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করে। ছবি : সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে ওরস পণ্ড করাকে কেন্দ্র করে মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করে। সোমবার (২৩ মার্চ) উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার ওরসের দ্বিতীয় রাতে উচ্চ শব্দে মাইকে গান বাজনা করায় এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এক পর্যায়ে স্থানীয়রা ওরসের আসরে হামলা চালিয়ে গানের মঞ্চ ভাঙচুর চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে ওরস ভক্তরা ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে শ্রীপুর জামে মসজিদে হামলা করে।

এতে মসজিদের ক্ষয়ক্ষতি হয় এবং দিনভর উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে বিশ্বনাথ থানা ও সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রীপুর গ্রামের নুর মিয়া, কাঁচা মিয়াসহ গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওরসের নামে অশ্লীল নৃত্য, উচ্চ আওয়াজে গানবাজনা, অবাধে মাদকসেবন, বিক্রি ও বেহায়াপনার এক স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এসবে গ্রামবাসী বাধা দিলেও মাজারের খাদেম দুদু মিয়া ও তার অনুসারীরা মানেনি। এক পর্যায়ে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে ওরসে ভাঙচুর করে। সকালে মাজারের লোকজন মসজিদে হামলা করে ব্যাপক ক্ষতি করে।

মাজারের খাদেম দুদু মিয়া কালবেলাকে বলেন, ওরসে গান-বাজনা করায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। আর মসজিদে হামলার ব্যাপারে কিছুই জানি না।

সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন কালবেলাকে বলেন, ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়েকে রুখে দিয়ে সৌদি আরবের চমক

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১০

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১১

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১২

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৩

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৪

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৫

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৬

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৭

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৮

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৯

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

২০
X