গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে গণপিটুনি

মেহেরপুরে গাংনীতে ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে গণপিটুনির চিত্র। ছবি : কালবেলা
মেহেরপুরে গাংনীতে ফিলিং স্টেশনে বিএনপি নেতাকে গণপিটুনির চিত্র। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফিলিং স্টেশনে বিএনপির এক নেতাকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার গোপালনগর গ্রামে অবস্থিত রুপক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে তিনি মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে রুপক ফিলিং স্টেশনে আসেন। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা সংঘর্ষে রূপ নিলে উপস্থিত কয়েকজন তাকে মারধর করেন।

স্থানীয়রা জানান, ঘটনার সময় সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X