গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাগামী যাত্রীর চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে

দৌলতদিয়া ঘাটের চিত্র। ছবি : কালবেলা
দৌলতদিয়া ঘাটের চিত্র। ছবি : কালবেলা

প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষজন। ফলে কর্মস্থলগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনাল, লঞ্চ ও ফেরিঘাট ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে ঘাট এলাকায় দেখা যায়, ঈদ উদযাপন শেষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলো থেকে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে করে দৌলতদিয়া ঘাট এলাকায় আসছেন মানুষজন। এরপর কেউ লঞ্চ ও ফেরিতে পাটুরিয়া ঘাটের উদ্দেশে যাচ্ছেন। এসময় ফেরিঘাট এলাকায় কিছু যাত্রীবাহী বাস নদীপারের অপেক্ষায় সিরিয়ালে আটকে থাকতে দেখা যায়।

ঢাকাগামী যাত্রী সুমন খান ও মনি বেগম জানান, এ বছরের ঈদযাত্রায় নৌপথে কোনো ভোগান্তি না থাকলেও তা ছিল সড়ক পথে। সড়ক পথে নেওয়া হয়েছে বাড়তি ভাড়া। আবার তেল সংকট থাকার কারণে মোটর সাইকেল চালকেরা পড়েছে বেশি বিপাকে। অনেক মোটরসাইকেল চালককেই তেলের অভাবে ঠেলে ঠেলে পাম্পে নিতে হয়েছে। পাম্পেও তেলের জন্য ছিল দীর্ঘ অপেক্ষা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঈদের ছুটি শেষে আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকামুখি যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। এ রুটে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করায় কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছেন।

এদিকে কর্মস্থলগামী যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও দৌলতদিয়া প্রান্ত থেকে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পদ্মা নদী পার হচ্ছেন যাত্রীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১০

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১১

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১২

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৩

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৪

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৫

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৬

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৭

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৮

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৯

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

২০
X