রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৯ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

কলার মোচা ধরে ট্রেন দুর্ঘটনা ঠেকানো সেই এনামুলকে সম্মাননা

কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে রক্ষাকারী ব্যক্তি মো. এনামুল হককে সম্মাননা প্রদান। ছবি: কালবেলা
কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে রক্ষাকারী ব্যক্তি মো. এনামুল হককে সম্মাননা প্রদান। ছবি: কালবেলা

ফুলবাড়ী-বিরামপুর রেলপথের পূর্ব চন্ডীপুর এলাকায় গত সোমবার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির কলার মোচা দেখিয়ে দুর্ঘটনা থেকে রক্ষাকারী ব্যক্তি মো. এনামুল হককে সম্মাননা প্রদান করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক প্রকৌশলী ফরিদ আহমেদ।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজশাহী রেলভবনের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানরে মাধ্যমে তাকে সম্মাননা সনদ, ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক প্রকৌশলী ফরিদ আহমেদ বলেন, গত সোমবার নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বিরামপুরে নিশ্চিত ট্রেন দুর্ঘটনার কবল থেকে কয়েকশ মানুষকে বাঁচানোর ঘটনায় স্থানীয় এনামুল হককে সম্মাননা প্রদানের জন্য রেলওয়ের পশ্চিমাঞ্চলকে প্রধানমন্ত্রী নির্দেশ প্রদান করেন। এই সম্মননা প্রদানের জন্যই আমরা এখানে সমবেত হয়েছি।

সভাপতি বলেন, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, হতাহতের ঘটনা ঘটতে পারত সেখান উনি একটা পরিত্রাণের ব্যবস্থা করেছেন। তাৎক্ষণিক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ট্রেনকে থামিয়ে দিয়েছেন। আমি প্রথমে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখেছি যারা দীর্ঘদিন ধরে রেললাইনের কাছে বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে ট্রেন ভ্রমণ করেন তারা বিভিন্ন সময়ে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন। এতে রেল পরিচালনার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। এনামুল হকও তেমনি আমাদের উপকার করেছেন। তাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আমাদের পশ্চিমাঞ্চলের রেলপথ অনেক পুরোনো, এটা সংস্কারের প্রয়োজন। সংস্কারের লক্ষ্যে একটা প্রকল্প নেওয়া হয়েছে। এটা একনেকে উঠবে এবং তা বাস্তবায়ন হলে রেলপথের সংস্কার হবে এবং রেলপথটা আরও নিরাপদ ও চলাচলের উপযোগী হবে।

তিনি আরও বলেন, আমাদের অফিসের যে কর্মকর্তা-কর্মচারী আছে তাদের একটা গ্যাং থাকে। এ গ্যাং সাত কিলোমিটার পর্যন্ত দায়িত্ব পালন করে থাকে। তারা বিভিন্ন সময়ে রেলওয়ের বিভিন্ন ত্রুটিগুলো পর্যবেক্ষণ করে থাকে। এমন সময় অনেক ঘটনা ঘটে সেগুলো হয়তো তাদের দৃষ্টি এড়িয়ে যায়। এক্ষেত্রে জনগণ আমাদের সহায়তা করে থাকে।

দুর্ঘটনা থেকে রক্ষাকারী মো. এনামুল হক তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলনে, ফুলবাড়ী-বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী স্থান পূর্ব চন্ডীপুর এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পার্বতীপুর-ফুলবাড়ী-ঢাকা রেলপথের প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পাই। তখন কী করব ভেবে পাচ্ছিলাম না।

দ্রুত পাশ্ববর্তী এলাকার লোকজনকে রেলওয়ে অফিসে ফোন করতে বলি এবং লাল কাপড়ের বদলে কলার মোচা কেটে কলার মোচার পাঁপড়ি লাঠিতে বেঁধে রেললাইনে দাঁড়িয়ে যাই। মিনিটি পাঁচেকের মধ্যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চলে আসে এবং আমার সেই সিগন্যাল দেখে ট্রেনটি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে যায়। এ কাজটি করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং মহান আল্লাহ তায়ালার কাছে শুকুর আদায় করছি। অনুষ্ঠানটি উপস্থাপন করেন পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X