ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০২:৪৫ এএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৭:১৮ এএম
অনলাইন সংস্করণ

ফেসবুকের পোস্ট নিয়ে সংঘর্ষে কৃষকদল নেতা নিহত 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্ট্যাটাস দেওয়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে দু'পক্ষের সংঘর্ষ ঘটনা ঘটেছে। এসময় আবুল কাশেম নামে এক কৃষকদল নেতা নিহত হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম হরিনাকুন্ডু উপজেলার কাপাসহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ও একই গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে।

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে জামায়াতের দায়ী করা হচ্ছে। তবে জামায়াত তা অস্বীকার করে ঘটনাটি পারিবারিক বিষয় বলে দাবি করেছে।

স্থানীয়রা জানান, ঈদুল ফিতরের কয়েকদিন আগে ফেসবুক পোস্টে কমেন্ট করা নিয়ে কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামের আব্দুল আজিজ ও কৃষকদল নেতা আবুল কাশেমের বাগ্‌বিতণ্ডা হয়। তারা একে অপরের চাচাতো ভাই। বাগ্‌বিতণ্ডার জেরে বুধবার (২৫ মার্চ) রাতে আবুল কাশেম ও আব্দুল আজিজ তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয়ের পরিবারের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এসময় দুই পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এক পর্যায়ে আবুল কাশেম অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কাপাশহাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফুদ্দৌলা ঝন্টু জানান, তুচ্ছ ঘটনা নিয়ে একই পরিবারের সদস্যদের মধ্যে কয়েকদিন ধরেই তাদের মাঝে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে মারামারি ঘটনা ঘটে।

এ ঘটনাকে রাজনৈতিক বিরোধ দাবি করে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু বলেন, স্থানীয় আওয়ামী লীগ ও জামায়াতের লোকজনের যৌথ হামলায় কৃষক দল নেতা নিহত হয়েছেন। জামায়াতের লোকজন ঝিনাইদহে গুপ্ত হত্যার রাজনীতি শুরু করেছে।

হরিণাকুন্ডু উপজেলা জামায়াতের আমির বাবুল হোসেন জামায়াতের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, ফেসবুকের স্ট্যাটাস দেওয়া নিয়ে একই পরিবারের সদস্যদের মধ্যে মারামারি হয়েছে। এক পর্যায়ে আবুল কাশেম তারই চাচা নাজের মন্ডলের ছোঁড়া ইটের আঘাতে মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ন্যক্কারজনক ঘটনার সঙ্গে কোনো ভাবেই জামায়াত জড়িত নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X