সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

হাত-মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, ১২ লাখ টাকার সম্পদ লুট

লুটকৃত বাড়ি। ছবি : কালবেলা
লুটকৃত বাড়ি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাশাপাশি দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

শুক্রবার (২৭ মার্চ) ভোররাতে ফতুল্লার ভূইগড় পূর্বপাড়ায় ব্যবসায়ী আমজাদ মিয়া ও কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, আমজাদ মিয়া ঈদের ছুটিতে পরিবারসহ কক্সবাজারে অবস্থান করছিলেন। বাড়িতে ছিলেন তার শ্যালক হাফেজ সাইফুল্লাহ। ভোরে বাড়িতে ফিরে তিনি সাইফুল্লাহকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, ২০ থেকে ২৫ বছর বয়সী ১৫–১৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে গেটের তালা কেটে বাড়িতে প্রবেশ করে। তারা সাইফুল্লাহকে বেঁধে আলমারি ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও ১ লাখ ১৫ হাজার টাকা লুট করে।

একই সময় পাশের বাড়ি কুদ্দুস মিয়ার বাড়িতে ঢুকে তার ছেলে জোবায়ের হোসেনকে বেঁধে ফেলে ডাকাতরা। পরে পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে আলমারি ভেঙে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, ২০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয়। চিৎকার করলে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানান ভুক্তভোগীরা।

ডাকাত দল চলে যাওয়ার পর স্থানীয়রা এসে ভুক্তভোগীদের উদ্ধার করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X