রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ
বাস দুর্ঘটনার প্রভাব 

দৌলতদিয়ার যানজটে ঢাকামুখী যাত্রীদের চরম দুর্ভোগ 

দৌলতদিয়া ফেরিঘাট যানজটের চিত্র। ছবি : কালবেলা
দৌলতদিয়া ফেরিঘাট যানজটের চিত্র। ছবি : কালবেলা

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার ঘটনায় ঘাটটি বন্ধ রাখা হয়। এর ফলে ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে সরেজমিনে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে কর্মস্থলে ফিরছেন মানুষজন। এতে ফেরিঘাটেও বেড়েছে ঢাকামুখী যাত্রীর চাপ। এমন পরিস্থিতিতে দুর্ঘটনার ফলে ঘাট বন্ধ রাখা এই এলাকার দীর্ঘ যানজটের মূল কারণ হিসেবে দাঁড়িয়েছে। যদিও কাগজে-কলমে মোট ৭টি ঘাট রয়েছে, দুর্ঘটনার কারণে বর্তমানে মাত্র ২টি ঘাট সচল রয়েছে।

দীর্ঘ সময় ধরে লাইনে আটকা পড়া যাত্রীরা অভিযোগ করেন, শিশুসহ বৃদ্ধ ও অসুস্থরা খুব কষ্ট পাচ্ছে।

এদিকে ঘাটে যানজটের কারণে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে অভিযোগ করেন চালকরা।

কালাম নামের এক চালক বলেন, ঘাটে এত ভিড় ও যানজটের মধ্যে গাড়ি চালানো অত্যন্ত কঠিন হয়ে গেছে। দীর্ঘ সময় লাইনে আটকা পড়ে যাত্রীরা খুব কষ্টে আছে।

মিজান নামের এক ব্যবসায়ী বলেন, ফেরিঘাট সংকটের কারণে আমার পণ্য পরিবহনে খুব সমস্যা হচ্ছে। এই যানজট দ্রুত সমাধান না হলে ব্যবসায়ীদের জন্য বড় সমস্যার সৃষ্টি হবে।

শাকিল মোল্লা নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, দুই কিলোমিটার দীর্ঘ যানজটের কারণে এখানে সাধারণ মানুষও চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি কাজে আসা মানুষরা ভীষণ কষ্টে রয়েছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। তবে সীমিত ঘাট কার্যক্রমের কারণে যাত্রীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন, এই বিষয়টি নজরে এসেছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পদক্ষেপ গ্রহণ করছে। যাত্রী ও যানবাহনের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১০

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১১

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১২

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৩

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১৬

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৭

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৮

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৯

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

২০
X