জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় গ্রিডে সমস্যা, বিদ্যুৎবিহীন জামালপুর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জামালপুর জেলা শহরসহ পুরো জেলায় হঠাৎ করেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। তবে বিকল্প ব্যবস্থায় ৪ ঘণ্টা পর বিদ্যুৎ চালু করেছে পিডিবি। পল্লী বিদ্যুতের লাইন চালু হতে আরও দীর্ঘ সময় লাগতে পারে বলে পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টার পর থেকে রাত ৭টা পর্যন্ত বিদ্যুৎবিহীন রয়েছে।

রাত ৭টার দিকে জামালপুর জেলা শহরে সবগুলো লাইন চালু হয়েছে বলে জানিয়েছেন পিডিবির নির্বাহী প্রকৌশলী মহিবুল আজাদ রুবেল।

তিনি বলেন, জাতীয় গ্রিডের সমস্যার জন্য এ সমস্যা হয়েছে। বিকল্প ব্যবস্থায় শহরের লাইন চালু করা সম্ভব হয়েছে।

জানা গেছে, পল্লী বিদ্যুতের লাইন চালু হতে আরও দীর্ঘ সময় লাগতে পারে।

পল্লী বিদ্যুতের নান্দিনা অঞ্চলের ডিজিএম মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় গ্রিডে সমস্যা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও ছয় ঘণ্টা সময় লাগতে পারে বলে। এজন্য তিনি সবাইকে ধৈর্য ধারণ করতে আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X