বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর

মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর। ছবি : সংগৃহীত
মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে প্রাণ গেল স্বামীর। ছবি : সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলায় মোটরসাইকেলের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ফারজানা আক্তার।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার গালিমপুর ইউনিয়নের খামারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান সদর দক্ষিণ শিকারপুর যাত্রাপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনের চাকায় ফারজানা আক্তারের বোরকা পেঁচিয়ে যায়। এতে মুহূর্তেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক হাবিবুর রহমান। স্বামী-স্ত্রী দুজনেই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান। স্থানীয়রা দ্রুত ফারজানা আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান তার স্ত্রীকে নিয়ে কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেলযোগে ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ গ্রাম যাত্রাপুরে ফেরার পথে গালিমপুর ইউনিয়নের খামারবাড়ি এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

বরুড়া থানার ওসি আজহার উদ্দিন বলেন, মোটরসাইকেল চালানোর সময় পেছনে বসা স্ত্রীর বোরকা চাকার সঙ্গে আটকে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X