কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় ট্রেন–বাস সংঘর্ষের তদন্ত প্রতিবেদন, দায়ী যারা

বাস- ট্রেন দুর্ঘটনা । ছবি : সংগৃহীত
বাস- ট্রেন দুর্ঘটনা । ছবি : সংগৃহীত

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কমিটি। প্রতিবেদনে পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের চার গেইটম্যান, বিজয়পুর লেভেলক্রসিংয়ের দুই গেইটম্যান, লালমাই রেলস্টেশন মাস্টার, ট্রেনের লোকোমাস্টার দুজন, সড়ক বিভাগের নির্মাণ কাজ ও বাস চালকের দায়িত্বে অবহেলা প্রতীয়মান হয়েছে।

রোববার (২৯ মার্চ) জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

এডিএম মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানান, তদন্তে অন্তত ৬টি বিষয়ে ব্যত্যয় উঠে এসেছে। এজন্য বেশ কয়েকজন ব্যক্তি ও বিভাগ দায়ী বলে প্রতীয়মান হয়েছে। তদন্ত প্রতিবেদনে মোট ৮টি সুপারিশ করেছে কমিটি। তদন্ত প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে।

গত ২১ মার্চ ঈদুল ফিতরের দিন ভোররাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিং-এ দুর্ঘটনার পর জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটিতে প্রধান ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পরিচালক বিআরটিএ ফারুক আলম, ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মমিন, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আসিফ খান চৌধুরী।

২১ মার্চ ভোররাতে কুমিল্লার পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন বাসযাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরও ২৪ জন। ঘটনার পর এক বাস যাত্রীর করা মামলায় এ পর্যন্ত তিনজন গেইটম্যানকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X