চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউব দেখে গাঁজার চাষ শুরু করেন বিল্লাল

গাঁজা চাষের অভিযোগে বিল্লাল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা
গাঁজা চাষের অভিযোগে বিল্লাল হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি : কালবেলা

চাঁদপুরের ফরিদগঞ্জে ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে নিজের জমিতে গাঁজা চাষ করার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত বিল্লাল হোসেন উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

ফরিদগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিল্লালের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার মালিকানাধীন জমি থেকে চাষাবাদকৃত অন্তত ২৫টি পরিণত গাঁজা গাছ উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক উৎপাদনের অভিযোগে বিল্লালকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় বিল্লাল হোসেন উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান, মূলত ইউটিউবে ভিডিও দেখেই তিনি গাঁজা চাষে উৎসাহিত হয়েছিলেন। নিজের প্রায় ৮-১০ হাত জায়গায় তিনি এই গাছগুলো রোপণ করেন। নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করে তিনি বলেন, ‘শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি।’

ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, উদ্ধারকৃত গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে। আটককৃত বিল্লাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১০

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১১

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১২

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৩

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৪

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৬

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৭

বাস খাদে পড়ে নিহত ৪

১৮

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৯

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

২০
X